ড. ইউনূসকে আদালতে তলব

কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আগামী ৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেছেন শ্রম আদালত। গতকাল ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম এ আদেশ দেন।

৫ জানুয়ারি প্রতিষ্ঠানটির শ্রম পরিদর্শক (শ্রম) তরিকুল ইসলাম শ্রম আদালতে এ মামলা করেন। আদালতে তলব করা অন্য তিন আসামি হলেন গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও পরিচালক আব্দুল হাই খান ও উপমহাব্যবস্থাপক গৌরি শংকর।

মামলার অভিযোগে বলা হয়, মামলার বাদী তরিকুল ইসলাম গত বছরের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনস কার্যালয়ে সরেজমিন পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তিনি সেখানে শ্রম আইনের ১০টি বিধি লঙ্ঘনের বিষয় দেখতে পান। এর আগেও গত বছরের ৩০ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বেশকিছু ত্রুটি দেখতে পেয়ে তা সংশোধনের নির্দেশনা দেন। এরপর ওই বছরের ৭ মে ডাকযোগে এ বিষয়ে বিবাদী পক্ষ জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। পরে গত ২৮ অক্টোবর তরিকুল ইসলাম আবারো তা অবহিত করেন। নির্দেশনা বাস্তবায়ন না করে বিবাদীরা ফের সময়ের জন্য আবেদন করেন। কিন্তু আবেদনের সময় অনুযায়ী তারা জবাব দাখিল করেননি। এর পরই মামলার সিদ্ধান্ত নেয়া হয়।

আরও