নিহত যুবকের নাম নুর হোসেন (২১)। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে সুন্দরবন ও জিএমএস পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করতে গিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।