গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ৫-৭ মে ঢাকা সফর করবে।’
বিবৃতিতে পূর্ণিমা রাই আরো বলেন, ‘বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারত্বের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এ চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশ সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে।’