সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।

ডিএমপি জানায়, বেলা ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও