গতকাল সকালে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে স্থানীয়দের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।