মৃত্যুদণ্ড

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঘটনার প্রায় ১৪ বছর পর গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁন সরদার, তারা সরদার ও বাবুল আকন্দ। রায় ঘোষণার সময় বাবুল আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানো হয়। পলাতক চাঁন ও তারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফয়সালকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

আরও