উপকরণের দাম বাড়ায় লোকসানের শঙ্কায় সিরাজগঞ্জের প্রতিমা কারিগররা

উপকরণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার প্রতিমা তৈরির খরচ বেড়েছে।

আসন্ন শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জেলার বিভিন্ন প্রতিমা তৈরির পল্লীতে দিন-রাত চলছে খড়, বাঁশ, কাঠ, সুতলি ও মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ। তবে উপকরণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার প্রতিমা তৈরির খরচ বেড়েছে। এতে লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন কারিগররা। এরই মধ্যে কোনো কোনো কারিগর নতুন ফরমায়েশ নেয়াও বন্ধ করে দিয়েছেন।

জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ায় এবার আড়াই শতাধিক প্রতিমা তৈরি হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব প্রতিমা পাবনা, বগুড়া, নাটোর, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। এখানে তৈরি প্রতিমার দাম ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। প্রতিমা তৈরির কাজে পুরুষদের পাশাপাশি পরিবারের নারী ও শিশুরাও সহযোগিতা করছেন। কিন্তু প্রতিমার দাম না বাড়ায় এবার তেমন লাভ হবে না।

আরও