লক্ষ্মীপুরে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে বিএনপি এবং জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের আলীয় মাদরাসা সংলগ্ন এলাকা, ইটেরপুল, রামগতি সড়কের মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে অবরোধ সমর্থকরা।পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এসময় পুলিশ সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দেয়।

এদিকে সড়ক ও মহাসড়কে দূরপাল্লার কোন বাস এবং ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে সিএনজি চালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা ১২ টা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, বিভিন্ন পয়েন্টে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে।  যারাই সড়ক অবরোধ করে রাখবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মানুষের জানমালের নিরাপত্তার জন্য সর্বত্রই পুলিশ মাঠে রয়েছে।

আরও