নারীর অধিকার, ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি জানিয়েছে ব্লাস্ট

এ বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্লাস্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের নিকট সুপারিশমালা প্রদান করেছে। প্রদত্ত সুপারিশমালায় বিচারহীনতার সংস্কৃতি ভেঙে নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে ব্লাস্ট, যেখানে দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা ও সাইবার সহিংসতা প্রতিরোধ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নারীর অধিকার, ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সাম্প্রতিক সময়ে নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের জন্যও জোরালো দাবিও জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় ব্লাস্ট।

এ বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্লাস্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের নিকট সুপারিশমালা প্রদান করেছে। প্রদত্ত সুপারিশমালায় বিচারহীনতার সংস্কৃতি ভেঙে নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে ব্লাস্ট, যেখানে দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা ও সাইবার সহিংসতা প্রতিরোধ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

ব্লাস্ট জানায়, আমরা নারীদের বিরুদ্ধে মব সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং আমরা সরকার, নাগরিক সমাজ, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছে দাবি তুলছি তারা সবাই মিলে নারীর অধিকার বিশেষ করে নির্যাতন থেকে মুক্ত থাকার অধিকার যেন নিশ্চিত করে। একই সঙ্গে ইদানীং বিভিন্ন রাস্তাঘাটে নারীদের ওপর যেরকম আক্রমণ ও হুমকির ঘটনাগুলো ঘটছে সে বিষয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য এবং এ ধরনের ঘটনাগুলোতে যারা ভুক্তভোগী তাদের পাশে থাকার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি।

উল্লেখ্য, নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষায় এবং ঘরে-বাইরে বিশেষ করে অনলাইন প্লাটফর্মগুলোতে সুরক্ষা নিশ্চিতে সচেতনতার জন্য ব্লাস্টের আয়োজনে ঢাকায় বনানীর এরশাদ মাঠে একটি রিকশা র‌্যালি ও সচেতনতামূলক সভা আয়োজিত হয়। যেখানে ব্লাস্ট কিশোর-কিশোরী দলের সদস্য; ব্লাস্ট নারী ফুটবল প্লেয়ার এবং মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

আরও