নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

হতাহতদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত ৩৮ জনের স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুদানের চেক তুলে দেয়া হয়।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত ৩৮ জনের স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুদানের চেক তুলে দেয়া হয়। নিহত ৩৪ জন ও আহত চারজনসহ মোট ৩৮ জনকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৯০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক প্রমুখ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, করোনাকালীন দুর্যোগ বুঝিয়ে দিয়েছে আমাদের কোনো শক্তি বা ক্ষমতা নেই। কিন্তু তার পরও আমরা সংশোধন হচ্ছি না। এ দুর্যোগের সময়ও কিছু মানুষ অনিয়মকে নিয়মে পরিণত করেছে। শুধু তিতাস গ্যাস নয়, সারা দেশে অসাধু ব্যক্তিরা অনিয়মকে নিয়মে পরিণত করে ফায়দা হাসিল করছে। রাষ্ট্রের একার পক্ষে এ অনিয়ম রোধ করা সম্ভব নয়।

আরও