লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সকাল ৭টার দিকে সদর উপজেলার টুমচর জনতা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে সদর উপজেলার জনতা বাজারের শরীফের চায়ের দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। ততক্ষণে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।