কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার এলাকায় মাদক ব্যবসায়ী সন্দেহে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। আরেক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। আমরা ঘটনা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।
তিনি আরো জানান, স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাদের হত্যা করেছে।