লকডাউনে খুলনার ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ৪ ঘণ্টা খোলা

খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন । লকডাউন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারবে।

খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন । লকডাউন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারবে

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এবং জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, লকডাউনে সব ধরনের দোকানপাট, শপিংমল ও কোচিং সেন্টার, জেলার অভ্যন্তরে সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক ওষুধের দোকান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকবে। 

তিনি বলেন, হোটেল-রেস্তোরাগুলো পার্সেল আকারে খাবার সরবরাহ করতে পারবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। সরকারি জরুরি সেবা (আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, রাজস্ব) ব্যতীত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। খুলনা রেলওয়ে স্টেশনে ট্রেনের আগমন ও বহিরাগমন বন্ধ থাকবে। ইজিবাইক, থ্রি-হুইলারসহ যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

 

আরও