পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুন্নবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।