বগুড়ায় হালকা প্রকৌশল কর্মীদের প্রশিক্ষণ

টিএমএসএস ও সিসা এমইএর যৌথ আয়োজনে বগুড়ায় গতকাল হালকা প্রকৌশল খাতের কর্মীদের দক্ষতা উন্নয়নে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জুমের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

টিএমএসএস সিসা এমইএর যৌথ আয়োজনে বগুড়ায় গতকাল হালকা প্রকৌশল খাতের কর্মীদের দক্ষতা উন্নয়নে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জুমের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা . হোসনে আরা বেগম। এতে বক্তব্য রাখেন সিসা এমইএর চিফ অব পার্টি (সিওপি) টিমোথি ডেভিড রাসেল, প্রকল্প পরিচালক আনসার সিদ্দিক, প্রশিক্ষণ সমন্বয়কারী পিভিএল ভারতী, টিএমএসএসের কোষাধ্যক্ষ আয়শা বেগম, পরিচালক ফয়জুন নাহার প্রমুখ।

ইউএসএআইডির অর্থায়নে ফিড দ্য ফিউচার বাংলাদেশ গত বছরের অক্টোবর থেকে বগুড়া, যশোর, ফরিদপুর কক্সবাজারে সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া মেকানাইজেশন এক্সটেনশন অ্যাক্টিভিটি (সিসা এমইএ) প্রকল্প নিয়ে কাজ করছে। টিএমএসএসের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বগুড়ার কৃষি যন্ত্রপাতি খুচরা যন্ত্রাংশ উৎপাদনকারী ক্ষুদ্র মাঝারি হালকা প্রকৌশল প্রতিষ্ঠানের কর্মীদের কারিগরি দক্ষতার উন্নয়নের লক্ষ্যে ২৪টি এন্টারপ্রাইজকে কারিগরি দক্ষতা প্রশিক্ষণ দেবে সিসা এমইএ।

আরও