নেত্রকোনা-কেন্দুয়া মহাসড়ক

৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

নেত্রকোনা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের নেত্রকোনা অংশের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

নেত্রকোনা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের নেত্রকোনা অংশের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেত্রকোনা- আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

প্রকল্পের আওতায় মোট ৩৫৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে প্রায় ২৭ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে নেত্রকোনা-কেন্দুয়ার আট কিলোমিটার মহাসড়ক ৪৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন করা হবে।

উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেত্রকোনা সড়ক জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল। সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, কেন্দুয়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কবিরুল আহসান, নেত্রকোনা সওজ বিভাগের বিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাস প্রমুখ।

আরও