জাবির অর্থনীতি বিভাগের পুনর্মিলনী ২৯ ফেব্রুয়ারি

‘জীবনের ভেলায় গিয়েছি কে কোথায়, তবু আছি মিলে মিশে এক মোহনায়’ স্লোগান সামনে রেখে ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ১১তম পুনর্মিলনী ও দ্বিবার্ষিক সম্মেলন। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনীর সভাপতি মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনীর পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৬ জন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হবে। তারা হলেন অর্থনীতি উন্নয়ন ও গবেষণায় ড. শহিদুর রহমান খন্দকার, অর্থনীতি ও গবেষণায় অধ্যাপক এম নূরুল হক ও অধ্যাপক বাকের আহমেদ সিদ্দিকী, সফল শিল্পোদ্যোক্তা মো. মোয়াজ্জেম হোসেন খান, কাজী মোজাম্মেল হক, মো. শফিকুল ইসলাম ও মো. নুরুল আমিন; মানবসেবায় এম গোলাম আব্বাস হেলাল; ব্যাংকিং সেক্টরে অধ্যাপক ড. তৌফিক আহমদ চৌধুরী, এম এহসানুল হক, ড. দৌলতুন্নাহার খানম ও একেএম সাজেদুর রহমান খান; চলচ্চিত্র, নাট্যাভিনয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী (মরণোত্তর); প্রশাসনিক ক্ষেত্রে আখতার হোসেন ভূইয়া ও মনোয়ার আহমেদ এবং সফল সংগঠক মো. ইমদাদুল হক (মরণোত্তর)।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৯টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, সাধারণ সভা, নির্বাচনী অধিবেশন, স্মৃতিচারণ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

আরও