গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের তিস্তা ব্রিজের পাশে পানিতে পড়ে আব্দুল্লাহ নামে ১ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু আব্দুল্লাহ উপজেলার হরিপুর ইউনিয়নের ফরিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আব্দুল্লাহ খেলার ছলে পরিবারের অজান্তে তিস্তা ব্রিজ সংলগ্ন একটি জলাশয়ের ধারে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখা যায়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও