ফেনীতে ৭ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ফেনীর সোনাগাজীতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

ফেনীর সোনাগাজীতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত নিজাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম মুছাপুর এলাকায়। তার বিরুদ্ধে সোনাগাজী কোম্পানীগঞ্জ থানায় তিনটি ডাকাতি দুটি অস্ত্রসহ মোট সাতটি মামলা রয়েছে।

পুলিশ আরো জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার ডাকবাংলা-ভোরবাজার সড়কের নাজিরপুর এলাকায় দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হচ্ছেএমন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ। সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, চারটি গুলির খোসা একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত নিজাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সোনাগাজী কোম্পানীগঞ্জ থানায় তিনটি ডাকাতি দুটি অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে।

আরও