গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুটির নানা শহিদুল ইসলামের বাড়ির উঠানে ধান ভিজিয়ে রাখার জন্য একটি বালতিতে পানি রাখা হয়। দুপুর ১২টার দিকে খেলার ছলে সালমান ওই পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে শিশুটি নানাবাড়িতে থাকত।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম।