আটক

ময়মনসিংহের ভালুকায় ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ রাব্বি (১৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের ভালুকায় ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ রাব্বি (১৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী থেকে তাকে আটক করা হয়। ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফেনসিডিল কেনাবেচার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ফরহাদ নামের আরো একজন পালিয়ে যায়। 

আরও