১৫ দিনব্যাপী এ বিশেষ ক্যাম্পেইনে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৬৫০ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেয়া হবে। গতকাল ফেনী পৌরসভা কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। এ সময় বক্তারা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা মূলত আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ের মাধ্যমে ছড়ায়। শহরকে জলাতঙ্কমুক্ত রাখতে টিকাদানের পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে। টিকা দেয়া শেষ হলে চেনার সুবিধার্থে কুকুরগুলোর শরীরে নির্দিষ্ট রঙ দেয়া হবে। পৌর এলাকায় জলাতঙ্কসহ জটিল রোগে আক্রান্ত হলে দ্রুত খবর পৌঁছাতে ‘মাই ফেনী’ নামের একটি অ্যাপ চালু করার কথা জানান সংশ্লিষ্টরা।