স্বাস্থ্যমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান ফৌজিয়া মালেক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

গতকাল রাজধানীর বারিধারায় প্রথম নামাজে জানাজা শেষে রাতে মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। শুক্রবার মানিকগঞ্জে দুই দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী জানাজায় অংশ নেন ।

আরও