স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল থেকে শ্রদ্ধা নিবেদন, সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়েছে।

এ সময় ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, বিএম কাউসার, জুবায়ের আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দফতর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক) মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক তানভীর হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাকিব মিয়াসহ বিশ্ববিদ্যালয় কমিটি ও হল কমিটিগুলোর শতাধিক নেতাকর্মী।

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসের এদিনে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনাকারী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শকে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সংগ্রাম মুক্তিযুদ্ধের প্রাক্কাল থেকে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণার এ দুটি নাম ও তাদের রেখে যাওয়া আদর্শকে চিরস্মরণীয় রাখতে আমরা বদ্ধপরিকর। তাদের আদর্শকে ধারণ করে দেশকে আরো গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ার কাজ করে যাব।

আরও