বাইপাইলে নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

বিশ্লেষণে সমস্যার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর

বিকাল ৪টার দিকে তথ্য সংশোধন করে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রকৃতপক্ষে নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে ভুল হয়েছিল বলেও জানায় অধিদপ্তর।

সাভারের বাইপাইল নয়, আজ শনিবার সকালের অনুভূত মৃদু ভূমিকম্পটির উৎপত্তি ছিল নরসিংদীতে। আজ দুপুর ১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা।

পরে বিকাল ৪টার দিকে তথ্য সংশোধন করে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রকৃতপক্ষে নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে ভুল হয়েছিল বলেও জানায় অধিদপ্তর।

উৎপত্তিস্থল বাদে আর সব তথ্য একই রয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। হালকা কম্পন অনুভূত হলেও এর প্রভাব তেমন ছিল না।

গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সেই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও