দুবলার চরে এবারো হচ্ছে না রাসমেলা

সুন্দরবনের দুবলার চরে এবারো ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হবে না। তবে ৬-৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্যস্নান ও রাসপূজা পালন করবেন। খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত স

সুন্দরবনের দুবলার চরে এবারো ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হবে না। তবে ৬-৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্যস্নান ও রাসপূজা পালন করবেন। খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের মতো এবারো দুবলার চরে শুধু হিন্দু ধর্মাবলম্বীরা যেতে পারবেন। অন্য কোনো ধর্মের লোক ওই তিন দিন যেতে পারবেন না। কোনো মেলা বা উৎসব হবে না। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় লোকসমাগম কমানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুবলার চরে যাওয়ার জন্য পাঁচটি রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দুবলার চর রাসপূজা উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, রাসপূজায় সব ধর্মের মানুষের যাওয়া-আসার অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি।

বাগেরহাট জেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন দুবলার চর। এর অবস্থান মোংলা সমুদ্রবন্দর থেকে ১২০ কিলোমিটার দূরে সুন্দরবনের দক্ষিণে সমুদ্রের কোলঘেঁষে। দুবলার চরের যে স্থানে মেলা হয়, তার নাম আলোরকোল।

ঠিক কবে থেকে জেলেরা এখানে মৎস্য আহরণ করতে আসে, কবে থেকে রাসমেলা শুরু হয় বা কারা এই চরের নাম দুবলার চর রেখেছিলেন, তা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে।

রাসমেলা মণিপুরীদের প্রধান উৎসব, এটি রাসলীলা নামেও পরিচিত। বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও এ উৎসব পালিত হয়। অগ্রহায়ণ মাসের রাসপূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলার চর, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এবং কুয়াকাটার সমুদ্র সৈকতে এ উৎসব পালিত হয়।

আরও