কুমিল্লার দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহ

জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে ক্ষমতায় বসাবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এ দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এ দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে। দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না। পরবর্তী সরকারে কে আসবে, সেটা নির্ধারণ করবে দেশের জনগণ। জনগণ যদি মনে করে, এমন কাউকে আবার ক্ষমতায় আনবে, যারা আগের মতো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে, তাহলে এর দায়দায়িত্বও জনগণকেই নিতে হবে। এখন সিদ্ধান্ত নিতে হবে জনগণকে যে তারা আগামী সময়ে কাকে ক্ষমতায় বসাবে।’

গতকাল কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। নিজের এলাকা দেবীদ্বার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখানে কোনোভাবেই চাঁদাবাজিকে স্থান দেয়া হবে না। চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে মোকাবেলা করতে হবে। দেবীদ্বারের অবস্থা এমন হয়েছে, যারা রাজনীতিতে আসছে, তারা বিদেশে থাকছে এবং দেশে এসে পৈতৃক কোটায় ক্ষমতায় এসেছে। তাদের নিজেদের মধ্যে পাতানো বিরোধী বিরোধী খেলা আছে, অর্থাৎ সরকারে গেলেও আমার পরিবার, আবার বিরোধী দলে গেলেও আমার পরিবার।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ১৬ বছর যারা দেবীদ্বারের মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, তাদের সমঝোতার মাধ্যমে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যারা নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন এবং আইনি সহায়তা নেবেন। এর জন্য যারা বাধা দেবে, তাদের নামগুলো প্রকাশ করবেন।’

আরও