আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা করেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা করেন।

আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও