ঝিনাইদহে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঝিনাইদহ শহরের ঘোষপাড়া নামক স্থানে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সড়কে দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত সেখানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। বাসের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।