৫ ভারতীয় আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গত শনিবার রঘুনাথপুর সীমান্ত দিয়ে পাচারের সময় তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও