পেঁয়াজ-রসুন সংরক্ষণ

৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা

পেঁয়াজ ও রসুন সংরক্ষণে আট হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সংসদে গতকাল রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের পক্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘রাজবাড়ী উপজেলা পেঁয়াজ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তা সঠিক সংরক্ষণ করতে না পারায় ২৫-৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। এরই মধ্যে আমরা এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। শুধু অপচয় রোধ করা গেলে পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব।’

কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কৃষক পর্যায়ে প্রকল্প প্রণোদনার মাধ্যমে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালী উপজেলায় ২৬০ ও বালিয়াকান্দি উপজেলায় ৪৯৫টি এয়ার-ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে। এছাড়া এয়ার-ফ্লো মেশিন স্থাপনের মাধ্যমে বায়ুপ্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিতরণ কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে পর্যালোচনার জন্য কৃষি মন্ত্রণালয়ে রয়েছে।’

আরও