সাতক্ষীরার শ্যামনগরে নিজের স্ত্রী সোনা বিবিকে (৩৫) কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে মান্নান গাজী (৫০) নামের এক ব্যক্তি। গত শনিবার উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কাকুচিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় সোনা বিবি ও মান্নান গাজীর মধ্যে বাকিবতণ্ডা হয়। এরই জেরে মান্নান ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করেন। পরে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ খুঁজে পাওয়া যায়। এ দম্পতির দুই ছেলে রয়েছে।
শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহ থেকেই এ ঘটনা ঘটেছে।