বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় গেলে আগামী ১৮ মাসের মধ্যে দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নারীদের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে নারীরা সরাসরি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাবেন। এ ছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং সাধারণ মানুষের সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। তখন কেউ বাইরে থেকে এসে যুদ্ধ করে দেয়নি। তিনি আক্ষেপ করে বলেন, এক সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে। তারা স্বাধীনতার পক্ষে ছিল কি না সেই বিচারের ভার তিনি সাধারণ মানুষের ওপর ছেড়ে দেন।

মির্জা ফখরুল আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বান জানিয়ে বলেন, সংসদে গিয়ে জনগণের পক্ষে কাজ করার চেষ্টা করব। পাশাপাশি জনগণের সমর্থন ও মূল্যবান ভোট পেলে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

আরও