সাতক্ষীরা সীমান্ত

ভারতে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত (ওসি) শামিনুল ইসলাম বণিক বার্তাকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার পরে বিজিবি সদস্যরা ওই ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে সদর থানা পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকালে যাচাই করার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুই সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা দিয়ে তাদের হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত (ওসি) শামিনুল ইসলাম বণিক বার্তাকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার পরে বিজিবি সদস্যরা ওই ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে সদর থানা পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকালে যাচাই করার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর হওয়া বাংলাদেশীরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মো. সেকেন্দার হোসেন (৩৩), শ্যামনগরের নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মো. আব্দুল্লা গাজী (৩৮), শ্যামনগরের যোগেন্দ্রগর গ্রামের মো. সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫), মেয়ে সুমাইয়া আক্তার (৭), শ্যামনগরের কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী মোছা. নাজমা বিবি (৩৩), মেয়ে মাহেরা আক্তার (৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর জলমা এলাকর মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগর নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মোছা. মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০) ও ছেলে মাফুজ রহমান (২)।

বৃহস্পতিবার রাতে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাদের আটক করে। পরদিন বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। পরে বিজিবির একটি টহলদল আটকদের নিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও