বরিশালে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় স্পিডবোটের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় স্পিডবোটের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। গত সোমবার রাত সোয়া ৮টার দিকে পুরাতন হিজলা ও একতা বাজারের মাঝামাঝি মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার জানান, নিহত শিশুটির নাম রাজিয়া। সে ওই ইউনিয়নের ভারইয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে। মামাবাড়ি থেকে ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে মেঘনা মোহনায় বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, সংঘর্ষে স্পিডবোটের বডি ভেঙে রাজিয়ার পেটে ঢুকে ক্ষতবিক্ষত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছেন। দুই স্পিডবোটের চালক টিপু ও ইউসুফসহ আহত তিনজনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও