নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলায় ঢাকা অভিমুখী মালবাহী কনটেইনার ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক এমবিএম জহুরুল ইসলাম জানান, ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পর স্পটে গিয়ে তিনি দেখতে পান রেললাইনের ওপর মরদেহ পড়ে আছে। মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে রাখা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও