২৪ ঘণ্টায় করোনা শনাক্ত শূন্য

একই সময়ে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে গত ২৪ ঘণ্টায় কারো শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়নি। একই সময়ে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো কভিড-১৯ সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। এ সময় ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত ২৮ জন এবং ২০২০ সালে করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৭ জন করোনায় মৃত্যুবরণ করেছে।

আরও