নদীতে ডুবে মৃত্যু

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলার বালিরটেক এলাকায় নদীতে নামলে নিখোঁজ হয় তারা। প্রায় ১ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার আলীর ছেলে আকাশ মিয়া (২১) ও তার চাচাতো বোন শুকুর আলীর মেয়ে সাদিয়া (১৬)।

আরও