ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোররাতে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে আসকর আলীসহ কয়েকজন বাংলাদেশী মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে যান। ওই সময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসকর। পরে তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ ভেতরে পড়ে থাকে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সেক্টরের ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি জানান, মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

আরও