মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমেছে এক অঙ্কে

পৌষ মাস আসার আগেই কনকনে ঠাণ্ডা।

এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে। আগামিতে তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জনপদে।

পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তাপমাত্রা কমে গিয়ে এক অঙ্কে নেমে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সেখান থেকে জানানো হয়েছে, এটাই এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল থেকে সূর্যের দেখা মিললেও কনকনে ঠাণ্ডায় নিম্ন আয়ের শ্রমিকরা দূর্ভোগে পড়ছেন। সকালে রোদ উঠলেও নেই রোদের তীব্রতা। বিশেষ করে বালু এবং ইজিবাইক চালকরা পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিস বলছে, মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ডিসেম্বরের বাকি দিনগুলোয় তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ছবি- বণিক বার্তা

এদিকে ঠাণ্ডার কারনে বালু শ্রমিকদের নদীতে নামতে বিলম্ব হচ্ছে। করতোয়া নদীর আহাম্মদ নগড় এলাকার বালু শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, আমরা সময়মত নদীতে নামতে পারছি না। কনকনে ঠাণ্ডার কারণে বাড়ি থেকে বের হতে দেরি হচ্ছে। পৌষ মাস আসার আগেই কনকনে ঠাণ্ডা। পৌর এলাকার ইজিবাইক চালক সামসুল ইসলাম জানান, আজ কুয়াশা নেই, কিন্ত কনকনে ঠাণ্ডায় শরীর কাঁপছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষনাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে। আগামিতে তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জনপদে।

আরও