গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বাসন থানার ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান তুহিন। পরিবার নিয়ে থাকতেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায়।

জানা গেছে, এদিন রাত পৌনে ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি দোকানে বসে চা পান করছিলেন তুহিন। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এক পর্যায়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

বাসন থানার ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তার সহকর্মীরা।

আরও