টাঙ্গাইলের কালিহাতীতে
ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
আজ মঙ্গলবার
(১১ জুলাই) দুপুরে উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়
পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল
জেনারেল হাসপাতাল ট্রাফিক বক্সের এএসআই আতিকুর রহমান বলেন, ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি
ইট বোঝাই ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ
হারিয়ে এলেঙ্গা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ট্রাক
ও সিএনজিতে থাকা নয়জন আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই।