মেহেরপুরে ইয়াবাসহ গ্রেফতার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা

মেহেরপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার কারারক্ষী আব্দুল আলিম বিশ্বাসকে দুইদিন রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এদিকে মেহেরপুর জেল সুপার নিশ্চিত করেছেন, মাদক ব্যবসায় জড়িত থাকায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।

জানা গেছে, রিমান্ডে কারারক্ষী আব্দুল আলিম বিশ্বাস তার সহযোগী সেন্টুর অবস্থান সম্পর্কে তথ্য দেন। পরে রাতে গাংনী উপজেলার বামুন্দী এলাকায় অভিযান চালিয়ে সেন্টুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গত বুধবার কারারক্ষী আব্দুল আলিমকে মেহেরপুর আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন শারমিন দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে রিমান্ডে নিলে মাদক ব্যবসা ও মাদক ব্যবসায় জড়িত সেন্টুর বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে বলেন, সহযোগী হিসেবে কাজ করত সেন্টু। জেলে থাকাকালে আব্দুল আলিমের সঙ্গে সখ্য গড়ে ওঠে সেন্টুর। সেন্টু জেল থেকে বের হওয়ার পর তার সহযোগিতায় মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছিল আলিম।

এদিকে মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষীর দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন জেল সুপার কামরুল হাসান। তিনি আরো বলেন, সাময়িক বরখাস্ত করাসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

আরও