সুরের শক্তিতে ছায়ানটের সংহতি সমাবেশ

সংস্কৃতির ওপর সহিংস আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশ করেছে ছায়ানট। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার পাশাপাশি ছায়ানট ভবনে হামলা-ভাঙচুরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে সংহতি-সমাবেশ’।

ছায়ানটের লাইভ থেকে নেয়া ছবি।

শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সংস্কৃতিসেবী এবং নানা শ্রেণির মানুষ গানে গলা মিলিয়ে হামলার প্রতিবাদ জানান।

ছবি- সংগৃহীত

ছায়ানটের লাইভ থেকে নেয়া ছবি।

রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, লোকগান ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে উপস্থিত শিল্পীসহ সর্বস্তরের মানুষ।

ছায়ানটের লাইভ থেকে নেয়া ছবি।

আয়োজনটি সরাসরি সম্প্রচার করেছে ছায়ানটের ফেইসবুক পেইজ (www.facebook.com/chhayanautbd) ও ইউটিউব চ্যানেল (www.youtube.com/@chhayanautbd)।

ছায়ানটের লাইভ থেকে নেয়া ছবি।

আরও