চলন্ত অবস্থায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের সময় আউটারে বিকল হয়ে যায়। এর পর থেকে ঢাকার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় আখাউড়া স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস। দেড় ঘণ্টা পর ইঞ্জিন সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার অশোক কুমার দাস জানান, বিরতিহীন ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আউটার কলেজ গেট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায়। আখাউড়া থেকে ইঞ্জিন আনার জন্য খবর দেয়া হয়। এরই মধ্যে ট্রেনের ইঞ্জিন সচল হয়েছে। বেলা ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।