চার দোকান মালিককে জরিমানা

দিনাজপুরের হিলিতে চার দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুরের হিলিতে চার দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে তিনটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ এবং চিকিৎসকের স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে একটি ওষুধের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এসব তথ্য নিশ্চিত করেন।

আরও