পঞ্চগড়-১ আসনে নওশাদ ও সারজিসের মনোনয়নপত্র জমা

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমি মনোনয়নপত্র জমা দেন। একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়নপত্র দাখিল করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমি ও জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের আবেদনপত্র জমা দেন। পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমি মনোনয়নপত্র জমা দেন। একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে আরো মনোনয়ন জমা দিয়েছেন জাগপার আল রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির আব্দুল ওয়াদুদ বাদশা।

জানা গেছে, এ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনসহ মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পারায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

অন্যদিকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল্লাহ সুফী মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাসদের আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ আসনে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও খেলাফত মজলিসের প্রার্থী আবুল কাশেম শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি।

আরও