বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত

হঠাৎ দুজন এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সাধনের বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লাগে।

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। রোববার (২৫ মে) রাত সোয়া ১০টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাটে সাবেক কমিশনার কাইয়ুমের বাসার কাছে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত সাধন ডিশ ব্যবসায়ী ছিলেন। ডিশ ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে সাধনের সঙ্গে স্থানীয় একাধিক বিএনপি নেতার দ্বন্দ্ব চলছিল। পুলিশ এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি। তবে হামলাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে। গুদারাঘাট ৪নং রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাধন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগনে কামরুল ও আরো কয়েকজন ছিলেন সাধনের সঙ্গে। এর মাঝে হঠাৎ দুজন এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সাধনের বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও