পাঁচদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

টানা বৃষ্টিতে রেলপথ স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন সেবা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় ষোলশহর-জান আলী হাট সেকশনের শমসের পাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেলপথের ওপর পানি সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত প্রবাহিত হয়। রেলের লোকোমোটিভগুলোর ট্রাকশন মোটরের সুরক্ষায় সর্বোচ্চ ৪-৫ ইঞ্চি পানিতে চলাচলের নির্দেশনা থাকায় বাড়তি পানির কারণে সেবা বন্ধ করে দেয় রেলওয়ে

টানা বৃষ্টিতে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ। আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। এর পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে দিনের নির্ধারিত ট্রেনগুলো একই রুটে যাত্রী পরিবহন করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে রেলপথ স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন সেবা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় ষোলশহর-জান আলী হাট সেকশনের শমসের পাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেলপথের ওপর পানি সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত প্রবাহিত হয়। রেলের লোকোমোটিভগুলোর ট্রাকশন মোটরের সুরক্ষায় সর্বোচ্চ ৪-৫ ইঞ্চি পানিতে চলাচলের নির্দেশনা থাকায় বাড়তি পানির কারণে সেবা বন্ধ করে দেয় রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-পরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ বণিক বার্তাকে জানান, ষোলশহর-দোহাজারী সেকশনে পানিতে তলিয়ে যাওয়া রেললাইনের পানির স্তর নিচে নেমে যাওয়ায় ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস পাঁচদিন বন্ধ থাকার পর প্রথম ট্রেন হিসাবে কক্সবাজার যাবে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো এই রুটে চলাচল করবে। রেলওয়ে পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা চট্টগ্রাম স্টেশনে উপস্থিত থেকে পর্যটক এক্সপ্রেসের যাত্রা তদারকি করবেন।

শনিবার রাত ৯টা পর্যন্ত আগের নিচু অংশের ওপর প্রায় ৪ ইঞ্চি পানি থাকলেও লাইন লিফটিংয়ের ফলে দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে রেললাইনটি পানির স্তর থেকে অন্তত ১০ ইঞ্চি ওপরে উচু করা হয়েছে। এরপর প্রয়োজনীয় প্রকৌশলগত কাজ শেষ করে আজ ভোর থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরুর কথা ছিল। কিন্তু শনিবার দিবাগত রাত ও রোববার সকালে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে সকালের কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী পরিবহন করতে পারেনি।

রেলওয়ের প্রকৌশল ও পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, টানা ভারি বৃষ্টির কারণে মঙ্গলবার থেকে ষোলশহর-দোহাজারী সেকশনের জান আলী হাট স্টেশনের ১ কিলোমিটার পূর্বে শমসের পাড়া এলাকার প্রায় ৫০০ মিটার রেলপথ পানিতে তলিয়ে যায়। রেলপথ থেকে পানি সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত উঠে গেলে রেলওয়ে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। এ কারণে ওইদিন ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেন পানিতে ডুবে যাওয়া রেললাইনের উভয় পাশে আটকে যায়। রাতে পর্যটক এক্সপ্রেসের যাত্রা কক্সবাজার পর্যন্ত বাতিল করা হলেও প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনের পরিবর্তে জান আলী হাট স্টেশনে যাত্রা শেষ করে। ট্রেন বাতিল হওয়া অংশের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে রেলওয়ে।

রেলের ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী, আজ সকাল সোয়া ৬টায় ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস (৮১৬) কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। ট্রেনটি সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছবে। এর পর ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। রাত ১১টায় ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) নির্ধারিত সময়েই চলাচল করবে। এছাড়া কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেস (৮২২) এবং চট্টগ্রাম থেকে প্রবাল এক্সপ্রেস (৮২৩)-ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রী পরিবহন করবে।

আরও