দুবাই এক্সপো ২০২০

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৬৬ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল

উদ্বোধন হবে ইউএই-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। তার সফরসঙ্গী হয়েছেন ৬৬ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল।

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। তার সফরসঙ্গী হয়েছেন ৬৬ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল।

বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইর উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী নেতারা। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

এক্সপো ২০২০, দুবাই ও বেশকিছু বাণিজ্যিক কর্মসূচিতে যোগ দিতেই সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে পাঁচ দিনের জন্য দুবাইর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

দুবাইয়ে অবস্থানকালে আগামী মঙ্গলবার বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মেলায় অবস্থিত লিডারশিপ প্যাভিলিয়নে সমঝোতা স্বারক সই করবে এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার। এর আগে সেখানে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগদান করবে এফবিসিসিআই।

বৃহস্পতিবার সকালে ইউএই-বাংলাদেশ ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হবে। বিকেলে উদ্বোধন করা হবে ইউএই-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিলের।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ৬৬ সদস্যর বাণিজ্য প্রতিনিধি দলে আছেন- বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, সালাউদ্দিন আলমগীর, এম এ রাজ্জাক খান রাজ, সাবেক সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, পরিচালক শামসুল আলামিন কাজল, মাহবুবুল আলম, মো. সাইফুল ইসলাম, খান আহমেদ শুভ এমপি, নাজ ফারহানা আহমেদ, মো. নিজাম উদ্দিন, এমজিআর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, গোলাম মো. আলমগীর, মোহাম্মদ ইকবাল শাহরিয়ার, মো. আলী হোসেন শিশির সিআইপি, আমজাদ হুসেইন, মোহাম্মদ বজলুর রহমান, মো. আসলাম সেরনিয়াবাত, ড. কাজি এরতেজা হাসান সিআইপি,  মোহাম্মদ রিয়াদ আলি, মো. শাহীন আহমেদ, শমী কায়সার, মো. ইকবাল হোসেন চৌধুরী, ড. নাদিয়া বিনতে আমিন, সৈয়দ সাদাত আলমাস কবীর, ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি, এস এম জাহাঙ্গীর আলম (মানিক), এস এম শফিউজ্জামান, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবুল কাসেম খান, তাহমিন আহমেদ।

এছাড়া রয়েছেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’র (বেসিস) সভাপতি তাসলিম আহমেদ রাসেল, ফরেন ইনভেস্টর’স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি)সভাপতি নাসের এজাজ বিজয়, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমই) প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বেসিস’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরী হিমিকা, ভাইস প্রেসিডেন্ট আবু দাউদ খান, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মো. শহিদুল্লাহ আজিম, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ ফয়েজুর রহমান ভুইয়া, সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তায়েব, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপি, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, বেঙ্গল গ্রুপের পরিচালক জেসমিন আকতার, এম আলম গ্যাস স্টেশনের চেয়ারম্যান জামিলা মাহবুব, পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফীজ সারাফাত, মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান কে এম রেজাউল হাসানাত, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম, টোটাল বিজনেস সল্যুশনের ব্যাবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, বিজিএমইএ’র সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফি, কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম, ওয়ালটন গ্রুপের এসআর নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মো. আনিসুর রহমান মল্লিক, বে ইকনোমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুনশি মো. মনিরুল আলম তপন ও জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিকস লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ জুবাইর।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া দুবাই এক্সপো চলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।

আরও